০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুগুরুজা

সিমনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন স্পেনের গার্বিনে মুগুরুজা।

মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার সেমিফাইনালে ২৬ বছর বয়সি অবাছাই মুগুরুজা রোমানিয়ার চতুর্থ বাছাই হালেপকে হারান ৭-৬ (১০-৮), ৭-৫ গেমে।

শনিবারের ফাইনালে যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের মুখোমুখি হবেন দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী মুগুরুজা।

এর আগে আরেক সেমিফাইনালে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টিকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেন কেনিন।

সাবেক এক নম্বর তারকা মুগুরুজা ২০১৭ সালে উইম্বলডন জয়ের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন। তার অন্য গ্র্যান্ড স্লাম শিরোপাটি আসে ২০১৬ সালের ফেঞ্চ ওপেন থেকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

পুলিশের অভিযানে ভেস্তে গেল সড়ক ডাকাতি, উদ্ধার সরঞ্জামসহ গ্রেপ্তার ৭

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুগুরুজা

প্রকাশিত : ০৪:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০