০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

তিন টেস্টের দল ঘোষণা করবে বিসিবি

ফাইল ফটো

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে একটি টেস্ট ম্যাচ। আগামী মাসে একটি টেস্ট ম্যাচ খেলতে আবারো পাকিস্তান যাবে মুমিনুলবাহিনী।

সব মিলিয়ে তিন টেস্টের জন্যে একসঙ্গে দল ঘোষণা করবে বিসিবির নির্বাচকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, পাকিস্তানের কন্ডিশন বেশ কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামে পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিল, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।

তিনি বলেন, আগামী রোববার দল ঘোষণা হবে। যেহেতু পরপর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেবো।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

তিন টেস্টের দল ঘোষণা করবে বিসিবি

প্রকাশিত : ১২:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০