০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেরণা পেল যুব ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ভিডিও কলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। নিশ্চিত করেছেন যুব দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার পচেফস্ট্রুমে তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দলকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ব্যাট-বলের অলরাউন্ড পারফরম্যান্সে ১০৪ রানের বিশাল জয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ উঠেছে যুব বিশ্বকাপের সেমিফাইনালে।

টিভিতে বাংলাদেশের ব্যাটিং ইনিংস দেখতে পারেননি প্রধানমন্ত্রী। বোলিং ইনিংসের শুরু থেকেই চোখ রেখেছেন টিভির পর্দায়। জয়ের পর ছেলেদের প্রশংসা করেছেন।

হাসিবুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ফোন পেয়ে ছেলেরা আপ্লুত। কেউ কেউ তো বিশ্বাস করতে পারছিল না প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। প্রধানমন্ত্রী ছেলেদের অভিনন্দন জানিয়েছেন। নির্ভয়ে সেমিফাইনাল খেলতে বলেছেন। প্রত্যেকের সঙ্গে আলাদা করে পরিচিত হয়েছেন। সাহস ও প্রেরণা জুগিয়েছেন। ছেলেরা প্রধানমন্ত্রীর ফোন পেয়ে উচ্ছ্বসিত। ’

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুক্রবার ছুটি পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এদিক-সেদিক ঘুরে বেড়িয়েছেন। শনিবারও তারা বিশ্রামে থাকবেন। টিম মিটিংয়েও বসার কথা রয়েছে। রোববার থেকে শুরু হবে সেমিফাইনাল মিশন। আগামী ৬ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

নিজের দল নিয়ে বেশি আত্মবিশ্বাসী শান্ত, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ক্রিকেট খেলেছে সেটা যদি ধরে রাখতে পারে আমি নিশ্চিত করে বলতে পারি ছেলেরা ফাইনাল খেলবে। দারুণ তরতাজা আছে। বেশ প্রাণবন্ত স্কোয়াড। আমাদের ফাইনাল খেলা উচিত।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

প্রধানমন্ত্রীর প্রেরণা পেল যুব ক্রিকেট দল

প্রকাশিত : ০১:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০