০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্ব মঞ্চে রেকর্ডের অপেক্ষায় বাংলাদেশের সুবহানা

অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে ২১ ফেব্রুয়ারি। বৈশ্বিক এই টুর্নামেন্ট সামনে রেখে এরইমধ্যে চূড়ান্ত স্কোয়ার্ড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়ার্ডে রয়েছেন সুবহানা মোস্তারি। সবচেয়ে কম বয়সী হিসাবে বিশ্বকাপে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।

যদিও এসব নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুবহানা মোস্তারি। বিশ্বকাপে নিজের নৈপুন্য দিয়ে নজর কাড়তে চান তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে সে কথা নিজেই জানান রংপুরের এই নারী ক্রিকেটার।

এ সময় তিনি বলেন, ‘অবশ্যই ভাল লাগছে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছি। বিশেষ করে মা বাবার স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি এটা অত্যন্ত আনন্দের। আমি কত বছর বয়সে খেলতে যাচ্ছি তা নিয়ে আপাতত না ভেবে নিজের পারফরম্যান্স এ নজর দিতে চাই। যেন দলের প্রয়োজনে নিজের সেরাটা দিয়ে দলকে জয় উপহার দিতে পারি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল রবিবার দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে রেখেছে বাংলাদেশ।

জানা গেছে, টুর্নামেন্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে অতীতে খেললেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই খেলা হয়নি সালমা খাতুনদের।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

বিশ্ব মঞ্চে রেকর্ডের অপেক্ষায় বাংলাদেশের সুবহানা

প্রকাশিত : ০১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০