০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

সমালোচনার জবাব দিলেন মেসি

মাঠের বাইরের ইস্যু খুব বেশি টানে না লিওনেল মেসির। চুপচাপ থাকতে পছন্দ করেন। পছন্দ করেন নিজেকে নিয়ে থাকতে। কিন্তু হঠাৎ ক্ষেপলেন বার্সেলোনার সুপারস্টার। শুধু মেজাজ-ই হারাননি কড়া সমালোচনা করেছেন তারই প্রাক্তন সতীর্থ এরিক আবিদালের।

বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদালকে এক হাত নিয়েছেন মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবিদাল জানান, বার্সেলোনার প্রাক্তন কোচ আর্নেস্তো ভালভার্দের সময়ে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করতেন না।‘ গণমাধ্যমে করা এমন মন্তব্যে বিরক্ত মেসি। তাইতো মঙ্গলবার ৩২ বছর বয়সি মেসি আসলেন প্রকাশ্যে।

আবিদালের সমালোচনা করে বলেন,‘আপনি যখন খেলোয়াড়দের নিয়ে কথা বলছেন তখন আপনার নির্দিষ্ট করে তাদের নাম জানানো উচিত। হাওয়ায় একটা কথা ছড়িয়ে দিলাম তা তো হতে পারে না। আর এটা এমন অভিযোগ যেটা মোটেও সত্য নয়।’

ভালভার্দেকে জানুয়ারিতে বহিস্কার করে বার্সেলোনা। তার জায়গায় মেসিদের দায়িত্ব নিয়েছেন কিকে সেতিয়েন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আবিদাল বলেন,‘অনেক খেলোয়াড় আছে তারা যথেস্ট পরিমাণে পরিশ্রম করেনি ভালভার্দের সময়ে। পাশাপাশি দলে অভ্যন্তরীণ যোগাযোগের ঘাটতি ছিল। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমি একটা বুঝতে পারছি সহজেই।’

এরপরই ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এগিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেন,‘ আন্তরিকভাবে দুঃখিত, আমি এ বিষয়গুলো নিয়ে কখনো প্রকাশ্যে আসতে চাই না। তবে প্রত্যেককে নিজের দায়িত্ব এবং নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকা উচিত।’

‘মাঠে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ। আমরাও তা মেনে নিয়েছি যে আমরা খারাপ করেছি। খেলোয়াড় বিভাগের প্রধান হিসেবে তাকেও ব্যর্থতার ভাগ নিতে হবে।’

আর্নেস্তো ভালভার্দকে বরখাস্তের সময় লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। এখন তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে। শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পয়েন্ট ব্যবধান মাত্র ৩।

২২ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ১ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে সমানসংখ্যক জয় পেয়েছে বার্সেলোনা। ড্র করেছে ৪টি, হেরেছেও ৪টি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

সমালোচনার জবাব দিলেন মেসি

প্রকাশিত : ১২:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০