০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ইতিহাস গড়তে প্রয়োজন ২১২ রান

প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়তে টাইগার যুবাদের প্রয়োজন ১২১ রান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।

ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেয় শামীম হাসান। তার বলে তানজিদ হাসানের তালুবন্দি হওয়ার আগে ৫ বল থেকে মাত্র ১ রান সংগ্রহ করেন ওপেনার রাস মাইরু।

দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। ওলি হোয়াইটকে আকবর আলির হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রকিবুল হাসান। বিদায়ের আগে ১৮ রান করেন এই নিউজিল্যান্ড ওপেনার।

বাংলাদেশতে তৃতীয় সাফল্য এনে দেয় শামিম হোসেন পাটোয়ারি। তার বলে শর্ট মিড উইকেটে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়েন ফার্গুস লেলম্যান। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ২৪ রান করেন তিনি।

২৬তম ওভারের চতুর্থ নিজেদের চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ডের যুবারা। টাস্কফকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান হাসান মুরাদ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে কিউই যুবারা।

এরপর নিকোলাস লেডিসটোন এবং বেকহাম উহিলার গ্রেনালের প্রতিরোধে শত রানের কোঠা স্পর্শ করে নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন তারা। নিকোলাস লিডস্টনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রতিরোধ ভাঙেন শরীফুল ইসলাম। বিদায়ের আগে ৭৪ বলে করেন ৪৪ রান করেন তিনি।

পরের ওভারেই কুইন সানডেকে নিজের দ্বিতীয় শিকারে পরিনত করেন হাসান মুরাদ। এরপর আবারো আঘাত হানেন শরীফুল। ৯ বলে ৭ রান করা ক্রিস্টিয়ান ক্লার্ককে সাজঘরে ফেরত পাঠান তিনি। শেষ দিকে দ্রুত রান তুলে নিয়ে চ্যালেঞ্জিং স্কোর পায় নিউজিল্যান্ড। একপ্রান্ত আগলে রেখে ৮৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন বেকহ্যাম। আরেক প্রান্তে ৫ রানে অপরাজিত থাকেন অশোক।

বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম ৩টি এবং শামীম হোসেন ও হাসান মুরাদ ২টি করে উইকেট শিকার করেন।

ক্রিকেটে কোনো বিশ্বকাপেই বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। এর আগে একবার যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। সব বিশ্বকাপ মিলিয়ে ওটাই বাংলাদেশের সেরা সাফল্য হয়ে আছে। ২০১৬ সালে ঘরের মাঠে সেবার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে এবার সেই লক্ষ্য ছাড়িয়ে যাবার পালা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : আকবর আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, শামিম হোসেন পাটোয়ারি, তানজিম হসান সাকিব, রকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ একাদশ : জেসি টেসকফ (অধিনায়ক), রাস মাইরু, ওলি হোয়াইট, ফেরগুস লেমেন, নিকোলাস লেডিসটোন, বেকহাম উহিলার গ্রেনাল, কুইন সুন্ডি, আদিত্য অশোক, জয়ে ফিল্ড, ক্রিস্টিয়ান ক্লার্ক, ডেভিড হ্যানক।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

ইতিহাস গড়তে প্রয়োজন ২১২ রান

প্রকাশিত : ০৬:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০