রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ে বাংলাদেশ। শুক্রবার প্রথম দিন বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৩ রানে।
স্কোর: পাকিস্তান ১৮/১ (৬ ওভার)
ব্যাটিং: আজহার অলী ৮, শান মাসুদ ৯
রাহীর পকেটে আবিদের উইকেট
শুরুটা অনেকটা পাকিস্তানের মতোই হলো। পাকিস্তান প্রথম দুই ওভারে পেয়েছিল দুই উইকেট। বাংলাদেশ দ্বিতীয় ওভারে ভাঙল উদ্বোধনী জুটি। রাহীর হাত ধরে আসল সেই সাফল্য।
ডানহাতি পেসারের লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন আবিদ। টাইমিংয়ে গড়বড় করে ডানহাতি ব্যাটসম্যান উইকেটের পেছনে ক্যাচ দেন। ৬ বল খেলে এ ওপেনার খুলতে পারেননি রানের খাতা।
বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
ব্যাটসম্যানরা পারেননি দলের প্রয়োজন মেটাতে। এখন বোলারদের পালা। পাকিস্তানের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে অল্পরানে আটকে রেখেছে। বাংলাদেশের বোলাররা কি পারবে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের ভোগাতে?
প্রথম দিন ছিল পাকিস্তানের
ব্যাটিংবান্ধব উইকেটে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। একমাত্র মিথুন বাদে প্রত্যেকেই আউট হয়েছেন বাজেভাবে। প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রান তোলে বাংলাদেশ। মিথুনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। দুই ওপেনার বাদে প্রত্যেকেই উইকেটে কঠিন সময় কাটানোর পর থিতু হয়েছিলেন। কিন্তু কেউই বড় ইনিংস উপহার দিতে পারেননি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























