০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বৃষ্টিতে আর খেলা না হলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন

জয় থেকে বাংলাদেশ যখন মাত্র ১৫ রান দূরে ছিল তখনই বৃষ্টি নামে পচেফস্ট্রুমে। বাংলাদেশের রান ছিল তখন ৪১ ওভারে ৭ উইকেটে ১৬৩। বৃষ্টি আইনে এই ফাইনালে তখনো এগিয়ে ছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে আর যদি খেলা নাও হয় তবু বৃষ্টি আইনে এই ম্যাচে বাংলাদেশ জিতবে ১৮ রানে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাটিং করে ভারত ১৭৭ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪১ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তোলার পর হঠাৎ বৃষ্টি নামে। উইকেট কাভারে ঢেকে উভয় দল ড্রেসিংরুমে ফিরে যায়।

বৃষ্টি আইনে এগিয়ে থাকার হিসেবটা জানা থাকায় বাংলাদেশ ড্রেসিংরুমে ফিরে আনন্দ নিয়ে। আর ভারতের সঙ্গী ছিল হতাশা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃষ্টিতে আর খেলা না হলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রকাশিত : ১০:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০