০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সেন্টমার্টিনে ট্রলার ডুবি, ১৫ জনের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৬৩ জনকে জীবিত ও ১৫ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ ঘটনায় এখনো অনেক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাইম উল হক বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছি আমরা।’

নৌবাহিনী কর্মকর্তা বদিউজ্জামান সাফিন জানান, এখন পর্যন্ত ৬৩ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে এই দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে। মৃত ব্যক্তিরা সবাই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মান্দায় ট্রাক্টর চোরচক্রের বিরুদ্ধে জেলা পুলিশের বড় অভিযান: ৪ পাওয়ার টিলার ও পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২

সেন্টমার্টিনে ট্রলার ডুবি, ১৫ জনের লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০