১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ছয় মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে

ওসমানে দেম্বেলে

ওসমানে দেম্বেলে ও চোট যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। তিনি যত সময় মাঠে থাকেন, তার চেয়ে বেশি সময় কাটান ডাগআউটে। চোটের কারণে নিয়মিতই খবরের শিরোণামে আসা এ ফরাসি ফুটবলার এবার চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন।

অন্তত ৬ মাস তিনি মাঠে নামতে পারবেন না বলে অফিশিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে বার্সেলোনা।

মঙ্গলবার বার্সেলোনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ফিনল্যান্ডে দেম্বেলের অস্ত্রোপচার হয়েছে।

গত সপ্তাহে নতুন করে চোট পেয়েছেন ২২ বছর বয়সী দেম্বেলে। অনুশীলনের সময় সেই পুরনো উরুর চোটেই আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।

২০১৭ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় যোগ দেন দেম্বেলে। এর পর থেকে দুই পায়ে বহুবার চোট পেয়েছেন তিনি। যার ফলে কাতালানদের হয়ে লা লিগায় প্রায় অর্ধেক ম্যাচই মিস করেছেন তিনি। চলতি মৌসুমে মাত্র তিন ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন তিনি। তবে এবার চোটের কারণে ২০২০ ইউরোতে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

উখিয়া-টেকনাফে চাঁদাবাজ দখলবাজদের হাত থেকে বাঁচতে দাঁড়িপাল্লায় ভোট দিন-মুহাম্মদ শাহজাহান

ছয় মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে

প্রকাশিত : ১২:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০