১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

মুজিববর্ষে জাতীয় সংসদের বর্ষব্যাপী পরিকল্পনা

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘মুজিববর্ষ উপলক্ষ‌্যে জাতীয় সংসদ বর্ষব্যাপী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ‌্যে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ২০২০-২০২১ উদযাপন অনুষ্ঠানমালা অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন তিনি।

স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ‌্যে জাতীয় সংসদের পক্ষ থেকে বর্ষব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

১৭মার্চ জাতীয় পর্যায়ে মুজিববর্ষ কার্যক্রম উদ্বোধন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় সংসদ ১৯ মার্চ দক্ষিণ প্লাজায় শিশু মেলা আয়োজনের মধ্য দিয়ে মুজিববর্ষ কার্যক্রম শুরু করবে।’

১৭মার্চ শিশু মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদ আয়োজিত বর্ষব্যাপী মুজিববর্ষের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন।

সভায় জানানো হয়, ১৭মার্চ মুজিববর্ষ উপলক্ষ‌্যে জাতীয় সংসদের ওয়েবসাইটও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানটি বিকেল ৪.৩০ মিনিটে শুরু হয়ে ৭.৩০ মিনিট পর্যন্ত চলবে।

মুজিববর্ষ উপলক্ষ‌্যে আগামী ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ২২ মার্চ অধিবেশন শুরুর ২ ঘণ্টা আগে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বর্ষীয়ান রাজনীতিবিদ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ সভায় বক্তব্য রাখেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানমালা উপস্থাপন করেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এ সময় সংসদ সদস্যগণ যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপনে মূল্যবান মতামত প্রদান করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মুজিববর্ষে জাতীয় সংসদের বর্ষব্যাপী পরিকল্পনা

প্রকাশিত : ০৬:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০