০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রাঙামাটি নৌকাডুবিতে নিহত ৫

রাঙামাটির কাপ্তাই হ্রদে দুই বোটের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।পরবর্তীতে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে ইসকনের নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙামাটি নৌকাডুবিতে নিহত ৫

প্রকাশিত : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০