০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চাকরির টাকার জন্য বাবাকে হত্যা করলো ছেলে

ছবিঃ প্রতীকী

পারিবারিক কলহকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম পাড়ার হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহতের ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্নাতক শ্রেণিতে পড়েন। বেশ কয়েকদিন ধরে চাকরির জন্য ভিটেমাটি বিক্রি করে বাবার কাছে টাকা চাইছিলো শুভ। ভিটেমাটি বিক্রি করতে রাজি না হওয়ায় তর্ক বিতর্কের এক পর্যায়ে দা হাতে নিয়ে বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় শুভ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আহতকে নবীনগর সদর হাসাপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে কুমিল্লা শহরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহতের নাম মো. আমীর হোসেন। তার বয়স ছিলো ৫৫ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন।

নবীনগর থানার ওসি রণজিত রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারের অভিযান চলছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

চাকরির টাকার জন্য বাবাকে হত্যা করলো ছেলে

প্রকাশিত : ০৬:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০