১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নতুন আচরণবিধিতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমেনি: আইনমন্ত্রী

নিম্ন আদালতের বিচারকদের নতুন আচরণবিধিতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমেনি বরং একটু বেড়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ দাবি করেন।

আনিসুল বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের কারণে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমেনি বরং একটু বেড়েছে। কেননা এতে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের (রাষ্ট্রপতি ও মন্ত্রণালয়) প্রস্তাব ও সুপ্রিম কোর্টের পরামর্শ অভিন্ন না হলে সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ প্রাধান্য পাবে।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলা হয়েছে। আর কোনো খেলা খেলতে দেওয়া হবে না। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের শৃঙ্খলাবিধি করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নতুন আচরণবিধিতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমেনি: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৪:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭