০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচেপড়া ভিড়। খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাসহ অন্তত ২৫টি জেলার বিনোদনপ্রেমীরা ঝিনাইদহের পার্কগুলোতে ভিড় করেছেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক, তামান্না ওয়ার্ল ফ্যামেলী পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

কেউ এসেছেন একা, আবার কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আনাগোনা। নাগরগোল, হানি সুইং, কেইফ টেন, টেন কোস্টার, জেড কোস্টার, প্রিজবি, পাইরেট শিপসহ বিভিন্ন রাইডে উঠতে পেরে বেশ খুশি সকল দর্শনার্থী।

জোহান ড্রীম ভ্যালী পার্কে গিয়ে দেখা গেছে, ক্লান্ত বিনোদনপ্রেমীরা গাছের ছায়ায় বসে পড়েছেন। অনেকে আবার পার্কের লেকের পাড়ে দল বেধে ঘুরছেন।

কুষ্টিয়া সদর উপজেলা থেকে আসা অনন্যা নামের দর্শনার্থী জানান, ঝিনাইদহের এই পার্কে এসে সুন্দর পরিবেশ দেখে মন ভরে গেছে। পার্কে এসে পুরানো অনেক স্মৃতি মনে পড়ছে। সুশৃঙ্খল পরিবেশে ভালোই লাগছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে আসা আবির হোসেন জানান, ছেলে-মেয়ের আবদার মেটাতে এখানে পরিবারের সদস্যদের নিয়ে আসা। দিনটি সরকারি ছুটি হওয়ায় অফিসের চাপ নেই। পরিবারের লোকজন দিয়ে খুব আনন্দ করছি।

জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধিকারী মোয়াজ্জেম হোসেন বলেন, এবছরই একই দিনে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পার্কে আশপাশের ২৫টি জেলার দর্শনার্থীরা এসেছেন। আমরা চেষ্টা করছি দর্শনার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

প্রকাশিত : ০৭:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০