০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ঝালকাঠিতে ৮ মাদকসেবী আটক

ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা, মাদক বিক্রির টাকা এবং ১২টি মোবাইল ও ১৯টি সিমকার্ডসহ ৮জনকে আটক করেছে র‌্যাব-৮। সোমবার গভীর রাতে ওই এলাকার রিপন মৃধার বাড়ি এই অভিযান চালানো হয়।

আটকৃতরা হলো, নলছিটির উত্তর মগরের সাত্তার হাওলাদারের ছেলে জসিম হাওলাদার ও মোতালেব হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, আমিরাবাদের মৃত সেকান্দার খানের ছেলে জামাল খান, মৃত আওয়াল মৃধার ছেলে আওলাদ হোসেন মৃধা ও মৃত ইনসাফ আলী তালুকদারের ছেলে জলিল তালুকদার, পূর্ব রায়াপুরা বটতলা এলাকার তোতা মিয়ার ছেলে মিজানুর রহমান, বাকেরগঞ্জের মহেশপুর টেংরাখালীর মৃত নুরুল হক মৃধার ছেলে কামরুল ইসলাম এবং বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলীর রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৪৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই আটককৃতদের নলছিটি থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র‌্যাবের ডিএডি মো. আব্দুল মোন্নাফ।

বিজনেস বাংলাদেশ/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ঝালকাঠিতে ৮ মাদকসেবী আটক

প্রকাশিত : ০৩:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০