• বলিউডে নিজের বেশ পাকাপাকি জায়গা বানিয়ে ফেলেছেন অভিনেত্রী কৃতী শ্যানন ৷ মারকাটারি ফিগার, অপূর্ব সুন্দরী, দুরন্ত নাচের দক্ষতা… সব মিলিয়ে তিনি বেশ কমপ্লিট প্যাকেজ ৷
• কয়েকদিন আগেই তাঁর অভিনীত ‘পাণিপথ’ মুক্ত পেয়েছে ৷ সেখানে তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত ৷
• তবে সম্প্রতি তাঁর সঙ্গে কারও লিঙ্কআপের খবর শোনা যায়নি ৷ কেরিয়ারের শুরুতেই কৃতির সঙ্গে নাম জড়িয়েছিল সুশান্ত সিং রাজপুতের ৷
• তবে সম্প্রতি তাঁর সঙ্গে কারও লিঙ্কআপের খবর শোনা যায়নি ৷ কেরিয়ারের শুরুতেই কৃতির সঙ্গে নাম জড়িয়েছিল সুশান্ত সিং রাজপুতের ৷
• এখন অবশ্য সুশান্ত মজেছেন রিয়া চক্রবর্তীর প্রেমে ৷ কৃতি এখন ‘অফিসিয়ালি’ সিঙ্গল ৷
• এমন সময়েই জানা গেল নায়িকা মা হতে চলেছেন ৷ সেই ছবিও এল প্রকাশ্যে ৷
• আসলে ছবিটি তাঁর পরবর্তী সিনেমা ‘মিমি’-র একটি দৃশ্যে ৷ এই ছবিতে একজন সরোগেট মাদারের ভূমিকায় দেখা যাবে কৃতিকে ৷
• কৃতি শ্যাননের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠক এবং মনোজ পাওয়া। জাতীয় পুরষ্কার প্রাপ্ত মারাঠি সিনেমা মালা আই ভাইচি-র অনুকরণেই তৈরি করা হচ্ছে মিমি। পাশাপাশি এই সিনেমার জন্য অতিরিক্ত আরও ১৫ কেজি ওজন বাড়িয়েছেন কৃতি শ্যানন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























