০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শহীদ মিনারে তিন ধাপে নিরাপত্তা দেবে র‌্যাব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।

এ সময় তিনি বলেন, আমরা পুরো শহীদ মিনার এলাকা পাঁচটি সেক্টরে ভাগ করেছি। এই সেক্টরগুলোতে আমরা তিন ধাপে নিরাপত্তা দিবো। তিনটি ধাপের প্রথমটি হচ্ছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পূর্ববর্তী সময়। অর্থাৎ এটি এখন চলছে। দ্বিতীয় ধাপ শুরু হবে সন্ধ্যা থেকে যা চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপরেও তৃতীয় ধাপে আমাদের নিরাপত্তা বলবৎ থাকবে।

এছাড়া পোষাকের পাশাপাশি সাদা পোষাকে র‌্যাব, মোটরসাইকেল ও গাড়ির টহল, ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল টিম এমনকি হেলিকপ্টারও স্ট্যান্ডভাই থাকবে। যাতে করে আমরা যেই কোন পরিস্থিতি মোকাবিলা করতে পারি।

এছাড়া, আজিমপুর কবরস্থানে অনেকেই যান শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে, সেখানেও র‌্যাব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকার বাহিরে সব বিভাগীয় শহরেও শহীদ মিনারগুলোতে নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান র‌্যাব প্রধান।

নিরাপত্তার কোন হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সমস্ত গোয়েন্দা সংস্থার সাথে সমন্নয় করে কাজ করছি। আমাদের নিজস্ব গোয়েন্দারাও স্যোশাল মিডিয়াসহ অন্যান্য বিষয়গুলোতে নজর রাখছে। এখন পর্যন্ত নিরাপত্তার কোন হুমকি নেই।

বর্তমান সময়ে নিরাপত্তা হচ্ছে অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি নিরাপত্তা ছাড়াও মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না। নিরাপত্তাকে অতিরিক্ত বিষয় হিসেবে না দেখে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে দেখার আহ্বান জানান বেনজির আহমেদ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শহীদ মিনারে তিন ধাপে নিরাপত্তা দেবে র‌্যাব

প্রকাশিত : ১২:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০