০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

হায়দরাবাদ উৎসবে বাংলাদেশের যে ৪ ছবি

ভারতের হায়দরাবাদে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের আলোচিত চার ছবি। এ চারটি ছবিরই প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
উৎসবের আয়োজক হায়দরাবাদ ফিল্ম ক্লাব ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া। জানা যায়, উৎসব চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে দেখানো হবে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, ১১ তরুণের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ ও নাসিরউদ্দিন ইউসুফের ‘আলফা’।

আয়োজকরা জানায়, হায়দরাবাদ শহরের শ্রী সারথি স্টুডিওতে প্রতিদিন সন্ধ্যা ৬টায় একটি করে ছবি দেখানো হবে। এর মধ্যে ২১ ফেব্রুয়ারি ‘ফাগুন হাওয়ায়’, ২২ ফেব্রুয়ারি ‘কমলা রকেট’, ২৩ ফেব্রুয়ারি ‘ইতি, তোমারই ঢাকা’ এবং ২৪ ফেব্রুয়ারি দেখানো হবে ‘আলফা’।

ইমপ্রেস জানায়, চারটি ছবির গল্প চার ধরনের। এর মধ্যে মহান ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ‌হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হায়দরাবাদ উৎসবে বাংলাদেশের যে ৪ ছবি

প্রকাশিত : ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০