০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শুটিং সেটে ক্রেন ভেঙে পরিচালকসহ নিহত ৩

ভয়াবহ দুর্ঘটনা ঘটল ভারতের তামিলনাডুতে। শুটিং সেটে ক্রেন ভেঙে পড়ে ৩ নিহত ও আহত হয়েছেন ১০ জন।

সূত্রের খবর, নির্দেশক শংকরের আগামী মেগা বাজেটের ছবি ‘ইন্ডিয়ান ২’ ছবির শুটিং চলছিল ইভিপি ফিল্ম সিটিতে। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উচু ক্রেনের উপরে থাকা লাইটের সেটআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে চাপা পড়েই স্পটে থাকা একাধিক জন আহত হন। তাদের মধ্যে পরে তিনজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ছবির নির্দেশক শংকরের দুই সহকারীও। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন শংকর।

শংকরের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা কমল হাসান। শুটিংয়ের সময় কমল হাসানও সেখানে ছিলেন। তিনিই তত্‍‌পর হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ছবির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং চলার সময় এই দুর্ঘটনা ঘটে। কমল হাসান অভিনীত মেগা বাজেটের এই ছবির প্রযোজক লাইকা প্রোডাকশনস। একাধিক ভাষায় ছবিটি রিলিজ হওয়ার কথা রয়েছে। ২০১৮ সাল থেকে ‘ইন্ডিয়ান ২’র শুটিং শুরু হলেও নানা সমস্যার কারণে ছবিটির কাজ এখনও শেষ হয়নি। কমল হাসান ছাড়াও এই ছবিতে রয়েছেন কাজল আগারওয়াল, সিদ্ধার্থ, রাকুলপ্রীত সিং প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

শুটিং সেটে ক্রেন ভেঙে পরিচালকসহ নিহত ৩

প্রকাশিত : ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০