০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শানের সঙ্গীতে সজীব রুম্মান

নির্মিত হলো নতুন গানচিত্র ‘মিছে কাব্য’। রুম্মান সজীবের গাওয়া গানটির কথা ও সুর শফিক আদনানের। অন্যদিকে এই গানটির সঙ্গীতায়োজনের পাশাপাশি ভিডিওচিত্রের গল্প ভাবনায় ছিলেন কন্যারে খ্যাত গায়ক-সঙ্গীত পরিচালক শান শাইক। ‘মিছে কাব্য’ শিরোনামের গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন সজীব রুম্মান নিজেই। গানটিতে সজীবের সাথে মডেল হয়েছেন নওরিন প্রিয়া।

চলতি সপ্তাহেই গানটি ‘সজীব রুম্মান অফিশিয়াল’ শীর্ষক ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। নতুন গান প্রসঙ্গে সজীব রুম্মান বলেন, ‘শান ভাই অসম্ভব পছন্দের গায়ক এবং মানুষ। তার সঙ্গে একাধিক কাজ হয়েছে এবং হবে। মিছে কাব্য গানটির মিউজিকের পাশাপাশি ভিডিওর জন্য চমৎকার একটি গল্প ভেবেছেন শান। আশা করছি দর্শক শ্রোতারা এটি পছন্দ করবেন।’

নিজের চ্যানেলে গান প্রকাশ প্রসঙ্গে সজীব রুম্মান বলেন, ‘অন্য গানগুলোর বিষয়ে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানে কথা চলছে। পাশাপাশি নিজের চ্যানেলটাকেও এগিয়ে নিতে চাই। এর বাইরে ‘আকাশ ছিনতাই’ ও ‘মেঘলা স্মৃতি’ নামের দুটি গান ভিডিওসহ তৈরি আছে সজীবের। গান দুটির কথা লিখেছেন যথাক্রমে শফিক আদনান ও রবিউল ইসলাম জীবন। এই দুটি গানেরও সঙ্গীতায়োজন করেছেন শান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

শানের সঙ্গীতে সজীব রুম্মান

প্রকাশিত : ০৬:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০