১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

বারি’র কৃষি প্রযুক্তি হাতবইয়ের মোড়ক উম্মোচন করলেন কৃষিমন্ত্রী

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃক প্রকাশিত কৃষি প্রযুক্তি হাতবই এর নবম সংস্করণের মোড়ক উম্মোচন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। গত ২৩ ফেব্রুয়ারি রবিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি বইটির মোড়ক উম্মোচন করেন।

বারি উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তির বিস্তারিত বিবরণী সম্বলিত কৃষি প্রযুক্তি হাতবই এর নবম সংস্করণে সর্বমোট ৪২৪টি জাত ও অন্যান্য ১১২টি প্রযুক্তির বর্ণনা করা হয়েছে। বইটি ৫০০ টাকা ভর্তুকিমূল্যে যে কোনো ব্যক্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. নাসিরুজ্জামান, বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব, বারি’র সাবেক মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ ও বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বারি’র কৃষি প্রযুক্তি হাতবইয়ের মোড়ক উম্মোচন করলেন কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৪:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০