১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

জাপানের আকুজিকিন কোম্পানির সঙ্গে গাজীপুর সিটির সমঝোতা চুক্তি

গাজীপুর সিটি করপোরেশন ( জিসিসি) এবং জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে সোমবার একটি সমঝোতা (স্মারক) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জাপানের আকুজিকিন কোম্পানীর প্রেসিডেন্ট ওশিহিরো ইয়ামাডা নিজ নিজ পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী জাপানের ওই কোম্পানি গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি অরগাবিক ফোরটি মিনিটিস ডেমোনস্ট্রেশন মেশিন (Orgabic 40 minutes demonstration Machine) অনুদান হিসেবে দিবে। এই মেশিনে বর্জ্য থেকে ৪০ মিনিটে ৬০ মেট্রিক টন জৈব সার উৎপাদন সম্ভব হবে।

প্রথম মেশিনটি অনুদান হিসেবে পাওয়া গেলেও পরবর্তীতে জাপান সরকারের অর্থায়ন প্রতিষ্ঠান ওডি-এর অতি স্বল্প সুদে ঋণ নিয়ে ক্রয় করা হবে। গাজীপুর সিটি করপোরেশনকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার লক্ষ্যেই নগরীর পরিত্যক্ত বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেয়রসহ বিশেষজ্ঞরা মনে করছেন এতেই গাজীপুর হবে একটি পরিচ্ছন্ন মহানগরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিসিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কে. এম জহুরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামিদ সরকার এবং সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামানসহ জাপানি কোম্পানির প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

জাপানের আকুজিকিন কোম্পানির সঙ্গে গাজীপুর সিটির সমঝোতা চুক্তি

প্রকাশিত : ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০