১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মির্জাপুরে বাস খাদে পড়ে আহত ৩০, নিখোঁজ শিশু

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাস খাদে পড়ে অন্ততপক্ষে ৩০জন আহত হয়েছেন। এ ঘটনায় সাত মাসের একটি শিশু নিখোঁজ রয়েছে। আহতের মধ্যে আটজনের অবস্থা গুরুতর, তার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে।

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর থেকে ছেড়ে আসা মধুপুরমুখী বাস উপজেলার মাছরাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে গাড়িটি অন্য আর একটি গাড়িকে অতিক্রম করতে চেষ্টা করে। অতিক্রম করতে না পেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলের কাছকাছি ফায়ার সার্ভিস স্টেশন থাকায় খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ চালায় মির্জাপুর ফায়ার সার্ভিস সদস্য। খবরটি দ্রুত জানাজানি হলে ঘটনাস্থলে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, (মির্জাপুর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অফিসার ইনচার্জ মির্জাপুর থানা একেএম মিজানুল হক প্রমুখ।

তারা জানান খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে দেখতে দ্রুত হাসপাতালে চলে যান ইউএনও ইসরাত সাদমীন।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল পোদ্দার জানান, এ দুর্ঘটনায় আহতের মধ্যে আটজনের অবস্থা গুরুতর, তবে একজনের অবস্থা খুবই গুরুতর।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কফিল উদ্দিন জানান, নিখোঁজ বাচ্চাটিকে উদ্ধারে কাজ চলছে। বর্তমানে উক্ত খাদ থেকে পানি সেঁচের কাজও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মির্জাপুরে বাস খাদে পড়ে আহত ৩০, নিখোঁজ শিশু

প্রকাশিত : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭