আনোয়ারায় অগ্নিকান্ডে খাজা মাইক ও সাউন্ড সার্ভিস নামে একটি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে চারটার দিকে উপজেলার জয়কালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ মন্নান জানান, কিভাবে এই আগুন লেগেছে আমরা জানিনা। রাতে সবকিছু চেক করে দোকান বন্ধ করেছি । ফজরের আযানের আগে খবর আসে দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি । তীব্র আগুন দোকানের ভিতর ছড়িয়ে পড়ায় ভেতর থেকে কোনকিছু বাহির করা সম্ভব হয়নি। শত্রুতা করে কেউ আমার দোকানে আগুন দিয়েছে । এতে আমার দোকানের মাইক, ব্যাটারি, সাউন্ড বক্স ও ইলেকট্রিক সামগ্রীসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র জানায়, আনোয়ারা প্রধান সড়কের সংস্কার কাজ চলাতে আমাদের অন্য রাস্তা দিয়ে আসতে দেরি হয়ে গেছে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৭ লাখ টাকার ক্ষতি এবং ২০ লাখ টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান























