০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সোনাগাজীতে দু’গ্রুপের গোলাগুলি, নিহত ২

ফেনী জেলার সোনাগাজীতে দু’গ্রুপের গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক ও ১ রাউন্ড তাজা গুলিসহ ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ জানান, গোলাগুলির সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

সোনাগাজীতে দু’গ্রুপের গোলাগুলি, নিহত ২

প্রকাশিত : ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০