বলিউডের বার্বি ডল খ্যাত বৃটিশ সুন্দরী ক্যাটরিনা কাইফ এখন পরিচালকদের ট্রাম্পকার্ড। মডেলিংয়ের সময় র্যাম্পে ফেলা তার বলিষ্ঠ পদক্ষেপ নজর কাড়ে নেটিজেনদের। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে অনেকদিন পর ক্যাটরিনাকে ফের রেড কার্পেটে হাঁটতে দেখে নিজেদের উচ্ছ্বাস গোপন করেননি নেটাগরিকরা।
সেই ভিডিও শেয়ার করে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, আমার প্রিয় একটি ক্যাম্পেন ফিরিয়ে আনার জন্য রেড কার্পেট তৈরি। অনুমান করতে পারবেন কোনটি? সেখানে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে লাল রঙের পোশাকে। সেই পোশাক পরেই রেড কার্পেটে ক্যাট ওয়াক করলেন তিনি। সে সময় একাধিক ক্যামেরা তাক করেছিল তাঁর দিকেই।
পোস্ট করার পর সেই ভিডিও লাইক পড়েছে ৪৫ লক্ষের কাছাকাছি। সেই ভিডিও দেখে কেউ ক্যাটকে বলেছেন, লিউডের অন্যতম হটেস্ট গার্ল।তো কেউ বলেছেন, রেড কার্পেটে তোমার হাঁটা কাউকে পাগল করার জন্য যথেষ্ট।
https://www.instagram.com/p/B9BPZrNhWc7/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
বিজনেস বাংলাদেশ/ এ আর


























