০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নতুন গান নিয়ে যাযাবর পলাশ

তরুণ গায়ক যাযাবর পলাশ এর নতুন গান ‘একটা চাকুরী প্রয়োজন’। চলমান এই নতুন বছরের সদ্য বিদায় নেয়া ১৪-ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস উপলক্ষে যাযাবর পলাশের নতুন এই গান প্রকাশ হওয়ার কথা থাকলেও বিশেষ একটি কারণে গানটি প্রকাশ হয়নি। তবে অনেক প্রতিক্ষা ও জল্পনা কল্পনা শেষে আসছে ১লা মার্চ রবিবার বিকেল ৫ টায় একটা চাকুরী প্রয়োজন গানটি প্রকাশ হবে বলে জানালেন যাযাবর পলাশ। দেশের সঙ্গীত জগতের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান রেইন মিউজিক এর ব্যানারে নতুন এই গানটি প্রকাশ হচ্ছে।

সমাজের ঘটে যাওয়া চলমান কিছু বাস্তবতার কথা দিয়ে সাজানো হয়েছে পুরো গানের কথাগুলো। নিজের কথা ও সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন যাযাবর পলাশ নিজেই। গানের সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীতপরিচালক ওয়াহেদ সাহিন। ইতিমধ্যেই শেষ হয়েছে এই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ। মেধাবী নির্মাতা খাঁন আমির এর পরিচালনায় নির্মিত এই মিউজিক ভিডিওতে মডেল করেছেন শাওন তারেক ও এলমা।

নতুন এই গান নিয়ে যাযাবর পলাশ বললেন- অনেক অপেক্ষার পর অবশেষে আমার নতুন গানটির প্রকাশের দিন চূড়ান্ত হলো। আসছে মার্চ মাসের পহেলা তারিখ বিকেল ৫ টায় রেইন মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে। সবাইকে গানটি একবার হলেও শোনার অনুরোধ রইলো। বিশ্বাস এই গানের কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করবেই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন গান নিয়ে যাযাবর পলাশ

প্রকাশিত : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০