এবার প্রতিবাদ জানালেন কলকাতার জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব। এই নায়ক টুইটে ভারতের জাতীয় পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি দেখতে পাচ্ছি, দিল্লি জ্বলছে না। আমি দেখছি মানবতা পঙ্গু হয়ে যাচ্ছে। এটা স্রষ্টার পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।’
ভারতীয় এক গণমাধ্যমকে দেব বলেছেন, ‘সোমবার থেকে যেভাবে সহিংসতা শুরু হয়েছে দিল্লিতে, তাতে আমি গভীর যন্ত্রণা পেয়েছি। শান্তি ফিরে আসুক এটাই কামনা।
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সহিংসতা নিয়ে নাগরিক সমাজের কথা চিন্তা করে প্রতিবাদে মিমিঝাঁপিয়ে পড়েছেন, নুসরাতসহ কলকাতার অনেক তারকা।
বিজনেস বাংলাদেশ/ আরিফ


























