০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

নবীণ-প্রবীণ তারকাদের পদচারণায় মুখরিত মেঘবাড়ি

রাজধানীর অদূরে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে বসেছে তারার মেলা। আজ শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে একত্রিত হয়েছেন এসব তারকারা। সকাল থেকেই নবীণ-প্রবীণ তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেঘবাড়ি। প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মাতছেন সবাই।

আজ সন্ধ্যায় মেঘবাড়িতে অনুষ্ঠিত হবে তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমবারের মতো মঞ্চে নাচবেন মিশা সওদাগর। এছাড়া নাচ করবেন অভিনেত্রী অঞ্জনা, রেসি, আঁচল, রোমানা নীড়, বিপাশা কবির, মৌমিতা মৌ, তানহা মৌমাছি, নিরব, ইমন, সাইমন, বাপ্পী, জয় চৌধুরী, নাদিম, শিপন ও জায়েদ খানসহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও রবি চৌধুরী।

বনভোজনে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও সাংবাদিক, প্রযোজক, পরিচালক, সংগীতশিল্পী, কাহিনিকার, গীতিকারসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকেই অংশ নিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীণ-প্রবীণ তারকাদের পদচারণায় মুখরিত মেঘবাড়ি

প্রকাশিত : ০৬:০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০