১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ চ্যাম্পিয়ন বরিশাল

চ্যাম্পিয়ন বরিশালের ফুটবলারদের উল্লাস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে বাজিমাত বরিশাল বিভাগের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলেদের ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রামকে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়ের ১১তম মিনিটে গোলাম রাব্বীর গোলে আনন্দে ভাসে বরিশাল।

ফাইনালের ৪৮ মিনিটে তৌহিদুলের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম বিভাগ। যদিও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৬৬তম মিনিটে রাশেদুল ইসলামের গোলে সমতায় ফেরায় বরিশাল। এরপর নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ চ্যাম্পিয়ন বরিশাল

প্রকাশিত : ০৬:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০