০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‘ব্লাড’ নিয়ে আসছে ইমন-মাহি

ইমন-মাহি

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘ব্লাড’। এতে তার বিপরীতে রয়েছেন নায়ক ইমন। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।

রোববার সন্ধ্যায় (১ মার্চ) এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে বাকি শিল্পী ও ছবির শুটিং সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে এ ছবির নাম ‘ব্লাড’ রাখা হলেও পরিবর্তনও হতে পারে। অ্যাকশন ঘরানার এই ছবিতে মাহিকে নায়িকা ও খলনায়িকার দ্বৈত চরিত্রে দেখা যাবে।

এদিকে ইমন-মাহির এটাই প্রথম চলচ্চিত্র। দুই তারকার রসায়ন নিয়ে জল্পনা-কল্পনা চলছে। দিন শেষে দর্শকদের সিনেমা হলে আনতে পারাটাই পরিচালকের সার্থকতা। নতুন জুটি দর্শকের কাছে কতটা আলোড়ন তুলতে পারে তা সময়ই বলে দেবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

‘ব্লাড’ নিয়ে আসছে ইমন-মাহি

প্রকাশিত : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০