তরুল প্রজন্মের নায়ক শ্রাবণ শাহর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আপন মানুষ’। এ ছবিতে চিত্রনায়ক শ্রাবণ শাহ’র বিপরীতে নায়িকা ছিল বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি। যাদের নাম শুনলে সিনেমা হলগুলোতে ছুটে আসে সিনেমাপ্রেমীরা। ছবিটিতে ছিল মিশা সওদাগর, মিজু আহমেদ,সাদেক বাচ্চু, ডি জে সোহেলসহ অনেক গুণী অভিনেতা।
এরই ধারাবাহিকতায় একের পর এক বিভিন্ন ছবিতে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক শ্রাবণ শাহ। বিজনেস বাংলাদেশ প্রতিবেদক কামরুজ্জামান মিন্টু’র সাথে একান্ত সাক্ষাতকারে চিত্রনায়ক শ্রাবণ শাহ বলেন, আমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আপন মানুষ’। ছবিটি প্রশংসিত হয়েছিল।
এছাড়া একটি নতুন ছবি রিলিজের অপেক্ষায় আছে। ছবির নাম ‘হুরমতি’। শবনম পারভিন পরিচালিত ‘হুরমতি’ ছবিটি একটি কমেডি ছবি। আর তাই এই ছবিটি ব্যবসা সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিচালক শবনম পারভিনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ছবিটিকে প্রাণবন্ত করার জন্য অনেক পরিশ্রম করা হয়েছে। ছবিটি রিলিজ হলে দর্শকরাই বলে দেবে ‘হুরমতি’ ছবির সফলতা।
এছাড়াও তোকে ভালো ভাসতেই হবে, অশান্ত মেয়ে, দেবাং, পরশ প্রেমের ছোয়া ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি।
চিত্রনায়ক শ্রাবণ শাহ দর্শকদের উদ্দেশ্যে বলেন, প্রেক্ষাগৃহে গিয়ে সবাই ছবি দেখুন। আরে বেশী করে বাংলা ছবি দেখুন। সম্পূর্ণ কমেডি ‘হুরমতি’ ছবিটি রিলিজের পর একবার ছবিটি দেখে্আ শুন। ভালো লাগার মত একটি ছবি ‘হুরমতি’। আশা করি এই ছবিটি দেখে সবাই বিনোদিত হবে, পাশাপাশি হল মালিকরাও ভালো ব্যবসা করতে পারবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























