১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সৃজিত-মিথিলার বিয়ের অনুষ্ঠান, রঙ খেলায় আইরা

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল, অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন গত ৬ ডিসেম্বর। বর্তমানে বেশ চলছে তাদের সংসার। ঘরোয়া আয়োজনেই সাদামাটা ভাবে বিয়েটা সেরে ফেলেছিলেন তারা। সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত হয়েছিলেন সে আয়োজনে।

বিয়ের পরদিনই হানিমুন করতে সৃজিত-মিথিলা গিয়েছিলেন সুইজারল্যান্ড। দুই পরিবারের আসা যাওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের বিবাহোত্তর সংবর্ধনা বাকি ছিলো। অবশেষে গতকাল ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৃজিতের রাজকুটিরে হয়ে গেলো তাদের বিবাগত্তর সম্বর্ধনা অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের আগেই হোলি খেলায় মেতেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, রাফিয়াৎ রশিদ মিথিলা ও মিথিলার মেয়ে আইরা। সুন্দর এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত।

দোল খেলার এই সুন্দর মুহূর্তটি শেয়ার করে সৃজিত লিখেছেন কবীর সুমনের একটি গানের কয়েকটা লাইন, ‘তোমার কথার রং কি লাল? হলুদ সবুজ হালকা নীল/ বুঝিবা শুভ্র শরৎকাল/ তোমার কথার শঙ্খচিল।’

মাঝে মধ্যেই নিজের জীবনের নানান মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সৃজিত-মিথিলা। শনিবার বিয়ের রিসেপশন পার্টিতে বন্ধুদের নিয়েও খুশিতে মেতে উঠেছিলেন তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

সৃজিত-মিথিলার বিয়ের অনুষ্ঠান, রঙ খেলায় আইরা

প্রকাশিত : ০৩:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০