০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

১৭ মার্চ সকালে ঢাকা আসছেন মোদি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসছেন।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি জানান।

তিনি বলেন, ১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন, এখন পর্যন্ত এ সিদ্ধান্ত আছে। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। কারণ প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় থাকবেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন।

ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন। সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

১৭ মার্চ সকালে ঢাকা আসছেন মোদি

প্রকাশিত : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০