সুপারস্টার শাকিব খানের ‘শাহেনশাহ’ মুক্তি পেতে যাচ্ছে পাচ্ছে ৬ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান। এর আগে সিনেমাটি ২ বার মুক্তির তারিখ পিছিয়েছে।
প্রযোজক সেলিম বলেন, বিভিন্ন সিনেমা হলে ‘শাহেনশান’ প্রদর্শনের জন্য ট্রেলার চালানো হচ্ছে। পোস্টার লাগানো হয়েছে। ৬ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তির অনুমতি চেয়ে প্রযোজক পরিবেশক সমিতি থেকে মুক্তির মৌখিক সম্মতি পেয়েছি। হয়তো মুক্তির আগেই অনুমতির চিঠিও পেয়ে যাবো। ৫০টির বেশি সিনেমা হলে চলবে ‘শাহেনশাহ’। এই সিনেমায় শাকিব খানের নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।
এদিকে শাকিব খানের ‘শাহেনশাহ’ মুক্তির ভয়ে মুক্তি পিছিয়ে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ছবি হচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিটি এবার মুক্তির মিছিলে। চলতি মার্চেই শাকিবের ‘শাহেনশাহ’ এবং অপু বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা দুটি মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজক ও পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, শাকিব খান অভিনীত ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পেতে যাচ্ছে ৬ মার্চ।
জানা গেছে ‘শাহেনশাহ’র কারণে ১৩ এবং ২০ মার্চ এই দুই তারিখে মুক্তির জন্য ডেট নিয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির পরিচালক।
নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে নিয়ে শাকিব খানের এ ছবির মুক্তির উপর নির্ভর করছেন বাপ্পী চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি! পরিচালক দেবাশীষ বিশ্বাস এমনটাই বললেন।
তিনি বলেন, ১৩ এবং ২০ মার্চ দুই তারিখেই মুক্তির জন্য হাতে রেখেছি। ‘শাহেনশাহ’ যদি ৬ মার্চ মুক্তি পায়, তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর মুক্তি পিছিয়ে যাবে ২০ মার্চে। ‘শাহেনশাহ’ ৬ মার্চ মুক্তি না পেলে অবশ্যই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ১৩ মার্চ আসবে।
শাকিব খানের ছবির ভয়েই কী অপু বিশ্বাসের ছবি পিছিয়ে যাচ্ছে? এ প্রশ্নে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ভয় নয়, বরং শাকিব খানের প্রতি সম্মান কাজ করছে। সে বাংলাদেশের সিনেমায় একমাত্র সুপারস্টার। কিছু হোক বা না হোক তার ছবির প্রতি মানুষের আগ্রহ থাকে। এটা অস্বীকার করার উপায় নেই। আমার নিজেরও ইচ্ছে, একদিন তার সঙ্গে ছবি করবো। ভয়ের কিছু নেই। এখানে শাকিব খানের প্রতি আমি জাস্ট সম্মান দেখাচ্ছি। আর আমার ছবির মেরিট ভালো হলে অবশ্যই চলবে।
তিনি বলেন, ‘শাহেনশাহ’ শাকিব খানের সিনেমা। ভালো-খারাপ যাই হোক কমপক্ষে দুই সপ্তাহে বড়বড় হলগুলোতে চলবে। আমার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ যদি বড় বাজেটের ছবি হয়, তাহলে এটাও বড়ভাবে মুক্তি দেওয়া উচিত না? আমি তো ১০-১৫ টা হলে রিলিজ দেব না। ‘শাহেনশাহ’ ৬ মার্চ মুক্তি পেলে ১৩ তারিখ আমি তো বলাকা, মধুমিতার মতো সিনেমা হল পাবো না। মোটামুটি কনফার্ম ‘শাহেনশাহ’ ৬ মার্চ মুক্তি পাচ্ছে। তাই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি দিতে চাইছি ২০ মার্চ।
‘শাহেনশান’ পরিচালনা করেছেন বসগিরি, মেন্টাল ছবির শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। অন্যদিকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। বাপ্পী-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জার প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























