“ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ার অংশ নেব”- এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
বিজনেস বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো খবর:-
নোয়াখালী :
“ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ার অংশ নেব”- এ শ্লোগানে নোয়াখালীতে জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে ২ মার্চ সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী, পরবর্তী জেলা প্রশাসন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোটার দিবসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার রবিউল আলমের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারিকুল আলম, ভূলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য আবু জাফর মোহাম্মদ হারুন প্রমুখ। আলোচনা সভায় জেলা প্রশাসক তন্ময় দাস জনগনকে ভোটার হয়ে,ভোটে অংশ করে পছন্দ মত জন প্রতিনিধি নির্বাচনে গুরুত্ব পুর্ন ভূমিকা রাখার আহবান জানান।

দিনাজপুর :
দিনাজপুরে জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২০ উদ্যাপন করা হয়েছে। উক্ত কর্মসূচীর মধ্যে ছিল ২ মার্চ সোমবার সকাল ১০টায় র্যালি ও র্যালি শেষে আলোচনা সভা। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম। “ভোটার হয়ে ভোট দেব- দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জায়েদ ইবনে আবুল ফজল। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
হালুয়াঘাট :
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হালুয়াঘাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ,ওসি তদন্ত মোঃ আবু বকর সিদ্দিক,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া প্রমূখ। এছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
শেরপুর :
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিশদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ শেরপুর ধুনট নির্বাচনীয় এলাকা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা ভেটেরিনাসি সার্জন পিএএ ডা: মো: রায়হান, আওয়মীলীগ নেতা আবু তালেব আকন্দ। উপজেলা নির্বাচন সুত্রে জানা যায়, ২০১৯ সালে নতুন ভোটার হয়েছেন ১৬ হাজার ৮শ ৭৩জন, ভোটার বাতিল করা হয়েছে ৩হাজার ৪শ ৫জন এবং উপজেলায় সর্বমোট ২লক্ষ ৬৭হাজার ৮শ ৪৮জন ভোটার।
আমতলী :
সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোটার দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও নতুন ভোটারদের মাঝে আইডি কার্ড বিতরণ। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে আমতলী শহরে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান বোরহান আহমেদ মাসুম তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হুমায়ূন কবিরসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহন করেন।
রাণীনগর :
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে দ্বিতীয় বারের মতো উদযাপন করা হলো জাতীয় ভোটার দিবস। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথমেই সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে গিয়ে শেষ হয়। পরে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামছুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী প্রমুখ।
কাহারোল :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যো দিয়ে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নির্বাচন অফিস আয়োজিত “ভোটার হয়ে ভোট দেব দেশগড়ায় অংশ নেব” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের নেতৃত্বে শিক্ষক.সাধারন নাগরিক বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষদের নিয়ে ২ মার্চ সোমবার সকাল ১১ টায় এক বর্নাঢ্য রেলি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আযম.উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম.ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছারাও নির্বাচন অফিস এর অফিস সহকারী কাম কম্পিউটার মোঃআব্দুর রশিদ, ডাটা এন্ট্রি অপেরেটর মোঃ মনজুরুল ইসলাম, মোছাঃ খাদিজা খাতুন প্রমুখ।
নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব শ্লোগানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ওসি মোসলেম উদ্দিন,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, নির্বাচন অফিসার তৌফিকুর রহমান, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।

নবাবগঞ্জ:
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সমানে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে ।
সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার পরিষদ চত্তর থেকে দিবসটি উপলক্ষে বণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার তদন্ত (ওসি) মোঃ সামছুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর আলী , ইউপি চেয়াম্যান মোঃ সায়েম সবুজ, মোঃ মনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
ধোবাউড়ায় :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে “ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নিব” এই শ্লোগানে গতকাল সোমবার জাতীয় ভোটার দিবস ২০২০ উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্তর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) সেলিমা খাতুন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া প্রমুখ।
নাটোর:
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার শপথ নেব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস-২০২০ উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় নাটোরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ-পিএএ। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত এবং নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মী, নির্বাচন অফিস কর্মকর্তাবৃন্দ ও আনসার ভিডিপি’র সদস্যবৃন্দ সহ অনেকে। আলোচনায় বক্তারা বলেন, ভোটার হয়ে নাগরিক সুবিধাসমূহ ভোগ করার স্বার্থে প্রাপ্তবয়স্ক সকলে ভোটার হয়ে না থাকলে অবশ্যই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলতে হবে। নির্বাচন অফিস সকল ভোটারদের যে জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে তার ফলে মানুষ নানা রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং এর ফলে জাতীয় সার্ভারে সকল ভোটারের তথ্য সংরক্ষিত থাকে যা রাষ্ট্রের নানাবিধ কাজে আসে।
নীলফামারী :
নীলফামারীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারসহ অন্যান্যরা। এর আগে সকাল সাড়ে ১০টায় একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
বীরগঞ্জ :
দেশে প্রথমবারের মত জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।রবিবার বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীরগঞ্জ বীমা দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ামিন হোসেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে বীমা দিবসের একটি বর্ণাঢ্য র্যালি বের করে বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। দুপুরে উপজেলা হলরুমে “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিউর রহমান, বীরগঞ্জ জীবন বীমা কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ, মোঃ মকবুল হোসেন,কমল চন্দ্র রায়সহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে গতকাল সোমবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির। বক্তব্যরাখেন, সহকারি কমিশনার (ভুমি) ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী প্রমুখ। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সিরাজগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, স্থানীয় সরকার উপ-পরিচালক রায়হানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট সিফাত-ই খোদা প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার অসিম কুমার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও তৃতীয় লিঙ্গের নতুন ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূঞাপুর:
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে । সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীনের নেতৃত্বে একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুুলতানা প্রমুখ।
কুলাউড়ায়:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার (২ মার্চ) কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও জীবনযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজে ভোটার হয়ে ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে হবে। পাশাপাশি ভোটারদের দেশ গড়ায় অংশ নিয়ে অবদান রাখতে হবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল। সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া এনসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা মাসুক আহমদ, গণমাধ্যম কর্মী আজিজুল ইসলাম। সভার পূর্বে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২রা মার্চ সোমবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ -(৩) আসনের সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান





















