১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সাড়া ফেলেছে সানি’র গান ‘আমার যেদিন মরন হবে’

  • যাযাবর পলাশ
  • প্রকাশিত : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • 84
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সাংবাদিক সানি আজাদের নতুন বছরের প্রথম গান ‘আমার যেদিন মরণ হবে’। আর প্রকাশের পর থেকেই ভালো সাড়া ফেলেছে সানির নতুন এই গানটি।
ইতিমধ্যেই ইউটিউবে ৮০ হাজারের উপরে ভিউ ক্লিক পরেছে নতুন এই গানের মিউজিক ভিডিওতে। সাংবাদিক হিসেবে দারুণ ব্যস্ততা থাকলেও গানের নেশায় নিয়মিত গান উপহার দিয়ে চলেছেন সানি আজাদ।
গেলোবছর ২০১৯ এ বেশকিছু জনপ্রিয় গান প্রকাশ করেন মেধাবী এই সঙ্গীতশিল্পী। যার মধ্যে ‘দুই জীবন’ এবং ‘আধাঁর’ শিরোনামের গান দুটি দিয়ে বছরজুড়ে বেশ আলোচনায় ছিলেন তিনি।
সানির গাওয়া নতুন এই গানটির কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী মাসুম এবং মিউজিক করেছেন আহমেদ সজিব। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে। আর এর মাধ্যমে অনেকদিন পর নিজের গানে নিজেই মডেলিং করেছেন কণ্ঠশিল্পী সানি আজাদ।
এবং তার সহ-মডেল হিসেবে কাজ করেছেন স্নেহা, নিলয় ও জাহিদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ‘সিডি চয়েস মিউজিক’ টিম। গানটি নিয়ে সানি আজাদ বললেন, একসপ্তাহে আশি হাজার দর্শকের ভালোবাসা পাওয়া সত্যিই অনেক ভাগ্যের। বাজারের যে এলোমেলো অবস্থা চলছে, সেখানে অখাদ্যও খাদ্য হয়ে যায়। প্রতিদিন অসংখ্য প্রশংসার পাশাপাশি যেভাবে আমার নতুন গান টা এগিয়ে যাচ্ছে আমি আমার ভক্ত শ্রোতাদের কাছে অনেক কৃতজ্ঞ। সবার দোয়া চাই।

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

সাড়া ফেলেছে সানি’র গান ‘আমার যেদিন মরন হবে’

প্রকাশিত : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০