০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মুজিব শতবর্ষ উদযাপনে গাজীপুর জেলা পরিষদের কর্মসূচি উদ্বোধন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষে গাজীপুর জেলা পরিষদ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা পরিষদের মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদ এর চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে এবং প্রশিক্ষন কেন্দ্রের আইসিটি প্রশিক্ষক সোহেল রানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ। এ প্রস্তুতিমূলক ও উদ্বোধনী সভায় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো.মজিবুর রহমানসহ জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান জানান, মুজিব জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে জেলা পরিষদ জেলার প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গ্রুপে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গ্রুপে ‘মুজিব জন্মশতবর্ষ ‘ বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গ্রুপে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা বই ও ৭ মার্চের ভাষণ বিষয় থেকে বিভিন্ন গ্রুপে কুইজ প্রতিযোগিতার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

মুজিব শতবর্ষ উদযাপনে গাজীপুর জেলা পরিষদের কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত : ০৭:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০