০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জে নতুন ব্রিজ নির্মানের দাবিতে নিসচার মানববন্ধন

সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর দিরাই কাঠইরে ঝুকিপুর্ণ বেইলী ব্রিজ ভেঙ্গে দ্রুত নতুন ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটি।

৪ মার্চ বুধবার দুপুরে দিরাই মদনপুর পয়েন্টে এ মানববন্ধন হয়।
এ সময় মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ মটর শ্রমিক ও পথচারীরা অংশগ্রহন করেন।

নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম, নিসচার সহ-সভাপতি ওবায়দুল হক মুন্সি, নিসচা সাংগঠনিক সম্পাদক ফোয়াদ মনি তালুকদার,আইন বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, প্রকাশনা সম্পাদক সামছুর রহমান শুভ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, নান্দনিক ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দুলন আহমদ।

এ সময় বক্তারা বলেন, সড়কের সম্পত্তি জনগণের সম্পত্তি। এটাকে অবাধে ব্যবহার করা হয় যা দুঃখ জনক, ব্রিজটির সামনেই সুনামগনঞ্জ সড়ক ও জনপথের সাইনবোর্ডে ৫ টনের অধিক যানবাহনের নিষেধাজ্ঞা লিখা থাকলেও ব্রিজটিতে চলছে ১০ থেকে ১২ টন ওজনের মালবাহি ট্রাক, জোড়াতালি এই ব্রিজ কিছুদিন পরপর প্লেটগুলো ভেঙ্গে পরে। ফলে যানযটের সৃষ্টি হয় যাএিরা পড়েন ভোগানতিত্বে, ব্রিজটি যেকোন সময় ভেঙ্গে প্রণহানির ঘটনা ঘটতে পারে,এই ব্রিজ দিয়ে প্রতিদিন জামালগঞ্জ, দিরাই, শাল্লা তিনটি উপজেলার মানুষ যাতায়াত করেন তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি ব্রিজটি যেন দ্রুত ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ করা হয়।
অবিলম্বে নতুন ব্রীজ করা না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

সুনামগঞ্জে নতুন ব্রিজ নির্মানের দাবিতে নিসচার মানববন্ধন

প্রকাশিত : ০৭:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০