০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মুরাদ নূরের সুরে এক নাটকে তিনটি গান

সময়ের ব্যস্ততম সুরকার মুরাদ নুর। শুদ্ধ বাংলা গান প্রিয় দর্শক শ্রোতাদের জন্য তিনি নিয়মিত উপহার দিয়ে চলেছেন একের পর এক জনপ্রিয় গান। সেই ধারাবাহিকতায় এবার তিনি একই নাটকে তিনটি মৌলিক গানের সুর করলেন। রাজনীতি, প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত এই নাটকের নাম ‘আদা সমুদ্দুর’। রাইসুল তমালের পরিচালনায় এবং তিশা ও ফারহান অভিনীত আদা সমুদ্দুর নাটকটি এরই মধ্যে আরটিভিতে প্রচারিত হয়েছে।

পাশাপাশি মুক্তি পেয়েছে স্বদেশ এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আদা সমুদ্দুর নাটকের গল্পের প্রয়োজনে পুরো নাটক জুড়ে স্থান পেয়েছে তিনটি মৌলিক গান। এই তিনটি গানেরই সুরারোপ করেছেন গুণী সুরকার মুরাদ নুর। ওমর ফারুক বিশাল এর গীতিকথায় এই গানগুলোতে সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীতপরিচালক মুশফিক লিটু। গর্জন, আমারে দিয়া দিলাম তোমারে এবং কান্নার ঢেউ শিরোনামের এই তিন গানে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে কণ্ঠশিল্পী ঐশী, সাব্বির নাসির এবং চন্দনা মজুমদার। ইতিমধ্যেই এই নাটকের গান গুলো দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াতে শুরু করেছে। বিশেষ করে সাব্বির নাসির এর গাওয়া আমারে দিয়া দিলাম তোমারে গানটি শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলেছে।

রাজনীতির সাথে প্রেম ও বিরহের সংমিশ্রণে অসাধারণ একটি গল্পের সাথে তিন তিনটি মৌলিক গানের ব্যবহার আদা সমুদ্দুর নাটকটিকে করে তুলেছে আরও পরিপূর্ণ। এ বিষয়ে জানতে চাইলে মুরাদ নূর বললেন, আমি খুবই বেছে বেছে কাজ করি। ঠিক মন মতো না হলে কিছুই করি না। এই নাটকটির গল্প সময়োপযোগী। পরিচালকের পরিকল্পনা ভালো লেগেছে, তাই কাজটি করা। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি সফল কাজ করতে পেরে আনন্দিত। অলরেডি ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটি শ্রোতাদের মন কেড়েছে। সবার দোয়া নিয়ে প্রশংসনীয় কিছুই সৃষ্টি করতে চাই।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত, ঢামেকে ভর্তি

মুরাদ নূরের সুরে এক নাটকে তিনটি গান

প্রকাশিত : ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০