১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি

অবশেষে ঘোষণাটা দিয়েই ফেললেন মাশরাফি বিন মর্তুজা। জানিয়ে দিলেন আর অধিনায়ক থাকছেন না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (শুক্রবার) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটিই হবে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

গুঞ্জন ছিল আগেই। তবে কোনো কিছুই পরিষ্কার ছিল না। কেননা মাশরাফি নিজে বলেননি, বোর্ডের পক্ষ থেকেও নিশ্চিত করে বলা হয়নি এই সিরিজই হবে অধিনায়ক মাশরাফির শেষ।

এবার মাশরাফির মুখ থেকেই এলো ঘোষণাটা। সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটিই হবে আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।’

তবে নেতৃত্ব ছাড়লেও সুযোগ পেলে জাতীয় দলে খেলাটা চালিয়ে যেতে চান মাশরাফি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি

প্রকাশিত : ০৩:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০