১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

করোনা থেকে বাঁচার উপায় জানালেন সালমান

সালমান খান।

সারা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক তখন করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় বলে দিলেন সালমান খান। বলিউডেন এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সারা বিশ্বে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে অপরের সঙ্গে হাত মেলাবেন না। একে অন্যকে নমস্কার জানান। ভারতীয় সংস্কৃতিতে নমস্কার এবং সালাম জানানোর রীতি রয়েছে।’

সালমান খান আরও বলেন, ‘ভারতে হাত মেলানোর কোনও রীতি নেই। তাই ওই রীতি মানার কোনও যুক্তিও নেই। করোনা সংক্রমণ রোধ করার পর তবেই একে অন্যের সঙ্গে হাত মেলান।’

করোনা সচেতনতায় নেমেছেন বলিউডের আরও অনেক তারকা। এর আগে অনুপম খেরও এই বার্তা দেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের জানান, করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বর্তমানে হাতে হাত মেলানো নয়, নমস্কার জানিয়ে একে অন্যকে অভিবাদন জানান।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

করোনা থেকে বাঁচার উপায় জানালেন সালমান

প্রকাশিত : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০