০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি।

জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরো চারজন।

তিনি আরো জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনো যাত্রী তেমন আহত হননি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রকাশিত : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০