রাজশাহী মহানগরীর শ্রীরামপুর থেকে নববধূ-বরকে নিয়ে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে ২৬ জন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বিজনেস বাংলাদেশ প্রতিনিধিকে জানান, সন্ধ্যায় নববধূ ও বরসহ ছেলের বাড়ি থেকে প্রায় ৩৫ জন যাত্রী ফেরার পথেশ্রীরামপুর এলাকার পদ্মানদীতে দুই নৌকার সংঘর্ষ হয়। এতে নববধূ ও বরসহ দুই নৌকার সবাই ডুবে যায়। এদের মধ্যে ১৭ জন নারী ও ছয়জন শিশু ছিল। মোট ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনও নিখোঁজদের হদিস মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৬ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিল। শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে উঠেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৬ জন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























