১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

‘সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা’ এবং ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।রোববার ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

বিজনেস বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রাম :

নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে তিন সংগ্রামী নারী উদ্যোক্তাকে সম্মান জানানো হয়েছে। সকালে আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম উইমেন চেম্বারের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- অপরূপা ফ্যাশন টেইলার্সের স্বত্বাধিকারী দিলরুবা হুসনা, মা প্রকাশনীর স্বত্বাধিকারী তাসমিনা আক্তার ও পূর্ণতা বুটিকস এ্যান্ড লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী কমলা দাশ গুপ্তা।

রংপুর :

সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নারীরা অংশ নেন।দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর, রংপুরের উপ-পরিচালক কাওসার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় প্রমুখ।

সাতক্ষীরা :

জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়।

কুড়িগ্রাম :

সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুঁড়ি হল রুমে আলোচনা সভায় মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আক্তারের সভাতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া :

সকাল ১০টায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন পৌর মেয়র নায়ার কবির। পরে পৌর মিলনায়তনে আলোচনা সভা হয়  । ১৮৫৭ সালের ৮ মার্চ মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর দমন-পীড়ন চালায় মালিকপক্ষ। নানা ঘটনার পর ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। এর ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করছে।জাতিসংঘ এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘আমি প্রজন্মের সমতা : নারী অধিকারের প্রতি সচেতনতা’। বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

বাগেরহাট:
‘আমরাই পারি নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করতে’- প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচি পালন করেছে নারী উন্নয়ন ফোরাম।দিবস উপলক্ষে শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে নারী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলন ও আঁধার ভাঙার শপথ করেন নারীরা।

বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ও নারী সমাবেশ শেষে উপস্থিত সকলকে আঁধার ভাঙার শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। পরে নারী ফোরামের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

নলছিটি:

“প্রজম্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠীর নলছিটিতে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও কমিউনিটি ডেভলোপমেন্ট সেন্টার কোডেক’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়মে এসে এক আলোচনা সভায় মিলিত হন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মির্সেস মোর্শেদা লস্কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, যুবউন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, কোডেক’র প্রকল্প সমন্বয়কারী মিলন হালদার ও কার্যক্রম কর্মকর্তা বাবুল হোসেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহায়ক শাহীন মাহমুদ, ট্রেইনার রাজীব হোসেন, কোডেক’র স্বাস্থ কর্মকর্তা রাহাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা রুবেল হাওলাদার, এম আই এস আরাফাত হোসেন সহ নারীনেত্রী, জনপ্রতিনিধি সহ সমাজের নানা শ্রেণী পেশার নারীনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেষ্ট পারফরমেন্স এওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক প্রভাষক মোঃ আমির হোসেন।

পঞ্চগড়:
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা মহিলা সংস্থা।
রোববার বিকেলে জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম হল কক্ষে এসে আলোচনা সভায় অংশ নেয়। এতে অংশ নেয় ব্রাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা। শোভাযাত্রা ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারর সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী রেজিয়া পারভীন, মহিলা সংস্থার চেয়ারম্যান মনীরা পারভীন, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির জেলা ব্যবস্থাপক তপন তিমিন্স ও প্রোগ্রাম অফিসার ফাতেমা খাতুন প্রমূখ।

বুড়িচং:

“ প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এ স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ ২০২০ইং) বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ণরায় উপজেলা চর্ত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের নেতৃত্বে র‌্যালীতে সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নেতারা অংশ নেন। র‌্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার,বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক (পিপিএম), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, উপজেলা প্রাথমিক কর্মকর্তা রৌশন আরাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বীরগঞ্জ:
দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লেগানকে সামনে রেখে বীরগঞ্জে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস এর আয়োজনে, র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, উপজেলা ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস প্রমুখ। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ:

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে রোববার সকাল ১১ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও বিউটিফিকেশন প্রশিক্ষক (আইজিএ প্রকল্প মহিলা বিষয়ক অফিস) রাইয়ান চৌধুরী চৈতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস প্রমুখ।  সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। অনুষ্ঠানে উপজেলা নারী উন্নয়ন সংস্থা, জয়িতাবৃন্দ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ অংগ্রহণ করেন।

মান্দা :
নওগাঁর মান্দায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের আন্তার্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম’র সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ জসিম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম. ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মকলেসুর রহমান, সহকারী প্রোগ্রামার মোঃ শামছ-ই-তাবরিজ প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন এলাকার অসংখ্য নারী আলোচনা সভায় অংশগ্রহন করেন।

ঈশ্বরগঞ্জ:

‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ^রগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোববার বেলা ১১টায় ওই বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এসিল্যান্ড সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ভালুকা :

‘শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকালে প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচলায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী প্রমুখ।
এসময় নারী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধোবাউড়া:

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, গতকাল রবিবার আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সকাল ১১ টায় উপজেলা চত্ত্বর হতে র‌্যালি বের করে ভিবিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পরবর্তি উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল সভাপতি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) সেলিমা খাতুন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলী উসমান প্রমুখ।

তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা সমবায় অফিসার জুলফিকার আলী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাগিব মাহফুজ, নারী নেত্রী হোসনেয়ারা নাসরিন দোলন, মিনতি রানী বসাক প্রমূখ।

ইবি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, পথসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের উদ্যোগে একটি র‌্যালির আয়োজন করা। হলের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিন এবং হাউজ টিউটরগনসহ কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ সংলগ্ন আম বাগানে একটি পথ সভা অনুষ্ঠিত হয় এসময় বক্তৃতা প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ। এছাড়া উন্নয়ন অধ্যায়ন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। যেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল একটি র‌্যালির আয়োজন করে বলে জানা গেছে।

হালুয়াঘাট :
“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক গুলো পদক্ষিণ শেষে জয়িতা মার্কেটে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক সাথে,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ,ওসি মোহাম্মদ আলী মাহ্মুদ,উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী লুৎফুন নাহার কবির প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাসরীনা পারভীন।

রানীনগর:

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই শ্লোগানে ও “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্যদিয়ে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী, তথ্যআপা জেবুন নেছা প্রমুখ।এসময় উপজেলার কিশোর-কিশোরী ক্লাব, নারী সংগঠনের নেত্রী ও বিভিন্ন শ্রেণির শতাধিক মহিলারাও উপস্থিত ছিলেন।

কালিহাতী :
“প্রজন্ম হোক সমতার- সকল নারীর অধিকার” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার ওয়াজেদ আলী, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি প্রমূখ।

কাহারোল :
কাহারোল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলায় সারা দেশের ন্যায় শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” ও “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল সাড়ে ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ গ্রহণ করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পল্লীশ্রীর দাবী প্রকল্প ও সিএসও, কারিতাস, সামাজিক কর্মসূচী ব্রাক, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন নিবন্ধিত নারী সমিতি, স্কুল, কলেজের ছাত্রী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তন-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ঈদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাঃ আনজুমান আরা বেগম, তথ্য আপা মোছাঃ নুরজাহান খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি ম্যানেজার কুহু হাগিদক,। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহিলা বিষয়ক কার্যালয়ের বিউটিশিয়ান প্রশিক্ষক মোছাঃ কামরুন নাহার।

মির্জাপুরঃ

“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে রবিবার (০৮মার্চ) সকালে চাইল্ড হেলথ্ রিসার্চ ফাউন্ডেশনের (সি,এইচ,আর,এফ) আয়োজনে বর্নাঢ্য র‌্যালী হয়। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের পর বর্নাঢ্য র‌্যালীর শুভ উদ্বোধন করেন, চাইল্ড হেলথ্ রিসার্চ ফাউন্ডেশনের (সি,এইচ,আর,এফ) নির্বাহী পরিচালক প্রফেসর সমীর কুমার সাহা। র‌্যালীটি পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে মির্জাপুর বাজারের প্রধান প্রধান সড়ক ও কুমুদিনী হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মেডিকেল কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সি,এইচ,আর,এফ নির্বাহী পরিচালক প্রফেসর সমীর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি। এসময় আরও উপস্থিত ছিলেন, সি,এইচ,আর,এফ’র সহকারি পরিচালক মাকসুদা ইসলাম, বিজ্ঞানী ডা. সেজুতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হালিম, ডা. এস.এম শহিদুল্লাহ, ডা. এম.এ জলিল, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন, ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষক হেনা সুলতানা, সি,এইচ,আর,এফ’র ফিল্ড রিচার্স ম্যানেজার মো. শামীম প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় এবং দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, সমবায় অফিসার আমিনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, পল্লী উন্নয়ন অফিসার নিলুফা ইয়াসমিন প্রমুখ।

হিলি:
প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হিলিতে যথাযথভাবে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমূখ।

ভূঞাপুর:

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (০৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুর্ণরায় চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিঞা প্রমুখ।নারী দিবসের র‌্যালিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, প্রিস প্রেসার গ্রুপ ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভূঞাপুর উপজেলা ইউনিট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

মতলব :

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী যুগল চন্দ্রের সঞ্চালনায় মহিলা বিষয়ক কর্মকর্তার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, উপজেলা তথ্য অফিসার তাসলিমা আকতার।

পাবনা :

পাবনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উপলক্ষে রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন রচনা করা হয়।
বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, যৌন হয়রানী নেটওয়ার্ক, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, ওয়াইডাব্লিউসিএ, সুচীতা, আসিয়াব, উদ্দীপনা, কারিগরী মহিলা সংস্থা, দর্পণ, টাউন গালর্স হাইস্কুলসহ বিভিন্ন বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এদিকে দিবস উপলক্ষে প্রজন্মের সমতা এবং নারীর অধিকার প্রতিপাদ্যে নারীর ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহণ এবং নারীর সার্বিক নিরাপত্তা বিষয়ে বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। দৈনিক জোড়বাংলা পত্রিকার সম্পাদক, বিটিভির সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন। পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কামাল সিদ্দিকীর সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা যুবলীগের সভাপতি, অতিরিক্ত জিপি এডভোকেট আরেফা খানম শেফালী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুন্নাহার জলি, ওয়াইডাব্লিউসিএ’র সাধারণ সম্পাদক হেনা গোস্বামী। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন শিক্ষক উম্মে হাবিবা, ব্র্যাক জেলা প্রতিনিধি লুইস গোমেজ, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ, সুচীতা সংস্থার নাসরিন পারভীন, প্রতীক সাংস্থার সাইফুল ইসলাম ও কবি মমতাজ কলি,। স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।

দেবিদ্বার :

“প্রজন্ম হউক সমতার-মকল নারীর অধিকার” এই শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয় অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার শাখার যৌথ আয়োজনে এ নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার সাহিদা আক্তার এর সভাপতিত্বে ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্য রাখের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর,সহ আরো অনেকে।
উক্ত আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহন কারী ৮টি ষ্ট্রলের মধ্যে তিনটি স্টলে নারী উদ্দ্যেগতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গৌরীপুর :

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৮মার্চ/২০২০) উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, এ্যাড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘প্রজন্ম হোক সমতার : সকল নারীর অধিকার’ শীর্ষক শ্লোগানে শহরে প্রধান সড়ক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটর সাইকেল শোভাযাত্রা প্রদক্ষিণ করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, মহিলা বিষয়ক অফিসার বেগম সুলতানা আকন্দ, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সভাপতি নাদিরা জামান পান্না, এ্যাড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের মোঃ ইসমাহিল হোসেন প্রমুখ।

মুকসুদপুর :
সারা দেশের মতন গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালন হয়েছে। প্রজন্ম হক সমতার সকল নারী অধিকার”এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারী সংস্থা আম্বালা ফাউন্ডশন প্রকল্প সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করেন । ৮মার্চ রবিবার সকালে উপজেলা চত্বর নির্বাহী কার্যলয় সামনে থেকে র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ফারুক খান মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির হোসেন মিয়া।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস-চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা। বক্তব্য দেন উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্প অফিসার ফরিদ আহমেদ, আম্বালা ফাউন্ডশন প্রকল্প কর্মী ঝুমা মল্লিক প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ইউজিপ প্রকল্পের সহায়তায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে পৌর ভবন চত্তর থেকে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের বিভিন্ন পথ ঘুরে র‌্যালিটি পূণরায় পৌর ভবনে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র নজরুল ইসলাম। তিনি নারী উন্নয়ন, অধিকার, মর্যাদা, শিক্ষা নিয়ে আলোচনা করেন।ইব্রাহীম খলিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পৌর নারী বিষয়ক কমিটি সভাপতি কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সচিব মামুনুর রশিদ প্রমুখ।এসময় কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, মাসকুরা বেগম, সাকেরা খাতুন, মতিউর রহমান, আব্দুল বারেক, দুলাল আলীসহ পৌর কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত : ০৯:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০