১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে মুজিববর্ষের অনুষ্ঠান

বিদেশি ও দেশবাসীর ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে মুজিববর্ষের অনুষ্ঠানকে ভিন্নভাবে সাজানো হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আপাতত কোনো জমকালো অনুষ্ঠানের আয়োজন থাকছে না, তবে নতুনত্ব আনা হয়েছে অনুষ্ঠানের। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাইজেশনের মাধ্যমে সারাবিশ্বে মুজিববর্ষের অনুষ্ঠান ছড়িয়ে দিতে চাই।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মুজিববর্ষ উদযাপন বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির’ সভায় এসব কথা জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা চেয়েছিলেন জমকালো মুজিববর্ষের অনুষ্ঠান হোক। কিন্তু দেশবাসী ও বিদেশিদের ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে আপাতত বড় অনুষ্ঠানের আয়োজন করতে চান না। আমরা ইতোমধ্যে বিদেশিদের সার্বিক বিষয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।

করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের সম্পন্ন নিয়ন্ত্রণে আছে। দেশের মধ্যে তিনজন আক্রান্ত হয়েছে, এর বাইরে কেউ নেই। দেশের বাইরে সিঙ্গাপুরে পাঁচজন আক্রান্ত হয়েছিল তারা সবাই ভালো আছেন। যেসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেশি তাদেরকে আমরা আপাতত দেশে আসতে নিরুৎসাহিত করছি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা

প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে মুজিববর্ষের অনুষ্ঠান

প্রকাশিত : ১২:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০