আসছে সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের নতুন ঈদের নাটক ‘বাপের বেটা জামাই’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ম ফারুক। ইতোমধ্যে নাটকটির প্রমো প্রকাশ করা হয়েছে। প্রিয়াঙ্কা ছাড়াও নাটকে অভিনয় করেছেন রাসেল সিদ্দিকিসহ একঝাঁক নতুন মুখ।
নতুন এই নাটক নিয়ে প্রিয়াঙ্কা জামান জানান, ‘বাপের বেটা জামাই ঈদকে উপলক্ষ করে নির্মাণ করা হয়েছে।দর্শক নাটকটি দেখে মজা পাবে’।
২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। এরপর আড়ং ও আরএফএল, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,আমিন জুয়েলার্সসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেল হন তিনি। বেশকিছু নাটকেও অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























