০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

চাচাতো ভাইকে ৮ বছরের আটকাদেশ

সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত শিশু তুহিন হত্যাকাণ্ডে চাচাতো ভাই শাহরিয়ার আহমদ (১৭) কে ৮ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের শিশুআদালতে বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাহরিয়ারের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আদালত তাকে ৮ বছরের আটকাদেশ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের লাশ পাওয়া যায়।

এসময় তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল ও পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে ঘটনার পরের দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন। এই মালায় পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং ১৭ বছর বয়সী
চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেফতার করে।

এ ঘটনায় পুলিশ তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি। তাছাড়া তুহিন হত্যাকান্ডে ড়িত বাকি ৪ আসামির রায় প্রদান করা হবে ১৬ মার্চ জেলা দায়রা জজ আদালতে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের শিশু আদালতে পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, দ্রত সময়ে মধ্যে আলোচিত তুহিন হত্যার একজনের রায় প্রদান করা হয়েছে। যেহেতু আসামির বসয় ১৮ বছরের
কম তাই আদালত তাঁকে ৮ বছরের আটকাদেশ দেন। বাকি আসামিদের রায় ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে প্রদান করা হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

চাচাতো ভাইকে ৮ বছরের আটকাদেশ

প্রকাশিত : ০৪:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০