০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ প্রকল্প গ্রহণ করেছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগীয় পর্যায়ে এ প্রকল্পের উদ্বোধন করেন। আজ ১২ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ সভাপতিত্ব করেন।
উদে¦াধন অনুষ্ঠানে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান এমপি, ওয়াসেকা আয়সা খান এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আবদুল মান্নানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সুবিধাভোগী জনগোষ্ঠী ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দিন জেলা প্রশাসকের চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন রোগ-জীবানুর প্রাদুর্ভাবের প্রেক্ষিতে পরিস্কার পরিচ্ছন্ন থাকা বেশ জরুরি হয়ে পড়েছে। মুজিববর্ষ উপলক্ষে গ্রাম ও শহর সর্বস্তরে পরিস্কার করার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যক্তিগতভাবে সকলের এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা প্রয়োজন আছে। মুজিববর্ষে সরকারের এই উদ্যোগকে সকলে স্বাগত জানিয়ে নিজ নিজ বাড়িঘর, কর্মক্ষেত্র ও ব্যবসায়-বাণিজ্যের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন মেয়র । তিনি আরো বলেন, শহরই পরিস্কার পরিচ্ছন্ন হবে তা নয়, গ্রামের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।

এজন্য জনপ্রতিনিধিদের এ অভিযানে সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০